মর্মান্তিক ঘটনা, নাতির হাতে খুন হলো দাদু।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নাতির হাতে খুন হলো দাদু, পাশাপাশি আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন ঠাকুমা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার শূলনী গ্রামে। গভীর রাতে ভারী বস্তু দিয়ে আঘাত করে নাতি অসীম সেনাপতি। জানা গেছে গভীর রাতে নেশা গ্রস্ত অবস্থায় দাদু পতিত পাবন সেনাপতি (৮৫) ও ঠাকুমা চম্পারানী সেনাপতি (৭৫) কে ভারী কোন বস্তু দিয়ে আঘাত করে। প্রতিবেসীরা সকালে বিষয়টি নজরে আসে। তবে বৃদ্ধা ঠাকুমাকে আশঙ্কা জনক অবস্থায় কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। কোলাঘাট বীট হাউস থানার পুলিশ বৃদ্ধের দেহ উদ্ধার করে। এই ঘটনায় অভিযুক্ত নাতি অসীম সেনাপতি, তার স্ত্রী সহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কোলাঘাট বীট হাউস থানার পুলিশ।এই ঘটনায় এলাকায় রীতি মতো চাঞ্চল্য ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *