দীঘায় ঘুরতে এসে সমুদ্র স্নান করতে নেমে তলিয়ে গেল এক কলেজ পড়ুয়া, জানা গেছে স্নান করতে যাওয়ার সময় নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করলো দীঘা থানার পুলিশ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘায় ঘুরতে এসে সমুদ্র স্নান করতে নেমে তলিয়ে গেল এক কলেজ পড়ুয়া, জানা গেছে স্নান করতে যাওয়ার সময় নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করলো দীঘা থানার পুলিশ। বুধবার ভোর সকালে স্থানীয়রা মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মৃতদের উদ্ধার করে, পরিবারের লোক সনাক্তকরণের পর মৃতদেহ ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত পর্যটক যুবকের নাম অরিন্দম দে (২০)। তাঁর বাড়ি হুগলি জেলার তারকেশ্বরের বিশ্বাস পাড়া এলাকায়। বাসে করে পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে দীঘায় বেড়াতে এসে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে নাগাদ ওল্ড দীঘার ২ নম্বর ঘাট থেকে তলিয়ে যায়। ঘটনার তদন্তে পুলিশ। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সমুদ্র সৈকতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *