অবাধ ভোট লুট এবং সন্ত্রাসের অভিযোগ তুলে কোলাঘাট BDO অফিস ঘেরাও কর্মসূচি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের বিরুদ্ধে অবাধ ভোট লুট এবং সন্ত্রাসের অভিযোগ তুলে শুক্রবার রাজ্য বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট BDO অফিস ঘেরাও কর্মসূচি গ্রহণ করেছিল বিজেপি নেতৃত্ব, সেই মতো এই দিন দুপুরের পর বিক্ষোভ মিছিল করে BDO অফিস ঘেরাও কর্মসূচি সম্পন্ন করলেও বিজেপি নেতৃত্ব, এদিন কোলাঘাটের বিবেকানন্দ মোড় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়, প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনের পর অবাধে ভোট লুট ও সন্ত্রাসের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, আর তাতে নাকি মদদ দিয়েছিল এলাকার BDO, এমনটাই অভিযোগ বিজেপির নেতৃত্বের, এই দিন কয়েকশো কর্মী সমর্থক এই মিছিল করে এই বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *