কর্মসূচির আগে রাস্তায় BJP র বিক্ষোভ মিছিল আটকে দিল পুলিশ।

পশ্চিম মেদিনীপুর,নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে তৃণমূলের বিরুদ্ধে অবাধে ভোট লুট এবং সন্ত্রাসের অভিযোগ তুলে শুক্রবার রাজ্য বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি BDO অফিস ঘেরাও কর্মসূচির আগে বিজেপির বিক্ষোভ মিছিল রাস্তায় আটকে দিল পুলিশ, প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনের পর অবাধে ভোট লুট এবং সন্ত্রাসের অভিযোগ তুলেছিল তৃণমূলের বিরুদ্ধে, তাতে মদত দিয়েছিল এলাকার BDO,এমনটাই অভিযোগ বিজেপির,এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক গৌতম কৌরী, রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে,রাজ্য SC মোর্চার সাধারণ সম্পাদক মদন রুইদস, দুই মন্ডল সভাপতি অজিত মন্ডল,সুশান্ত কারক সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *