নদীয়ার ফুলিয়াতেও বিক্ষোভ কর্মসূচী পালন করল ভারতীয় জনতা পার্টি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গোটা রাজ্যের সঙ্গে আজ নদীয়ার ফুলিয়াতেও বিক্ষোভ কর্মসূচী পালন করল ভারতীয় জনতা পার্টি।এই কর্মসূচি ফুলিয়া বিডিও অফিস হওয়ার কথা থাকলেও,সেখানে 144ধারা জারি থাকায় বিডিও অফিসে থেকে কিছুটা দূরে এই কর্মসূচি হয়। পঞ্চায়েত ভোটে ছাপ্পা ও রিগিংকরেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগ তুলে আজ ফুলিয়ায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির এ দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপি নেতৃত্ব অভিনেতার জয় ব্যানার্জি।এদিনের কর্মসূচিতে বিজেপি তে যোগদেন তৃণমূল ও সিপিএমের দুই প্রাক্তন প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *