প্রাইভেট গাড়ির সাথে করিমপুর দীঘাগামী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ কয়েক জন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- একুশে জুলাই মিটিং ফেরত একটি প্রাইভেট গাড়ির সাথে করিমপুর দীঘাগামী বাসের মুখোমুখি সংঘর্ষ। সাথে সাথে গাড়ি দুটি কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের তেহট্ট থানার ইসলামপুরে রাস্তার দুই পাশে নয়ন জুলিতে উল্টে যায়, এতে গুরুতর আহত হয় মিটিং ফেরত গাড়ির ৬ জন, এবং দীঘা জমি বাসের একাধিক যাত্রী। সাথে সাথে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায়। সকলকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটস্থলে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ। আহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *