পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পূর্ব রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ স্টেশন বর্ধমান জংশন। এই বর্ধমান জংশন থেকে ট্রেনে করে বহু সংখ্যক মানুষ যাতায়াত করেন প্রতিনিয়ত। আজ পূর্ব রেলের বিভিন্ন জায়গায় রক্ষণাবেক্ষণের জন্য বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন এবং আগামীকাল বাতিল থাকবে লোকাল ট্রেন। ট্রেন বাতিলের জন্য দুর্ভোগে পড়েছেন সাধারণ নিত্যযাত্রীরা। স্টেশনে এসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে ট্রেন ধরার জন্য। যদিও রেলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল ট্রেন বাতিলের কথা। আজ এবং আগামীকাল কি কি ট্রেন বাতিল থাকছে দেখে নিন -৯টা ৫৭র মেন লাইন, বিকাল ৪ঃ৩০-এর মেন লাইন আজকে বাতিল।৯ঃ১৪,১০ঃ০৫,১১-১২,১১ টা ৪৫ আজ এবং আগামীকাল কডলাইন লোকাল বাতিল থাকবে। আগামীকাল ২৫ কড লাইন লোকাল বাতিল থাকবে। নটা দশের রামপুরহাট লোকাল আজ এবং আগামীকাল বাতিল।কাটোয়া লোকাল দুপুর দুটোর পরিবর্তে তিনটায় সময় ছাড়বে। ট্রেন বাতিল নিয়ে শর্মিষ্ঠা হালদার নামে এক নিত্যযাত্রী বলেন, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। সাড়ে বারোটায় ট্রেন ধরবো বলে এসছিলাম কিন্তু সেই ট্রেন বাতিল থাকায় এখন একটা চল্লিশের লোকাল ধরতে হবে। রক্ষণাবেক্ষণ এর জন্য কাজ হচ্ছে ভালো কিন্তু মানুষকে যদি আগে থেকে ইনফরমেশন দেওয়া থাকে তাহলে হয়তো সাধারণ নিত্যযাত্রীদের এইরকম হয়রানি শিকার হতে হয় না।











Leave a Reply