ষাঁড়ের গুঁতোই গুরুতর জখম এক বৃদ্ধা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ষাঁড়ের গুঁতোই গুরুতর জখম এক বৃদ্ধা । ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৯টা নাগাদ নদীয়ার কৃষ্ণগঞ্জের পাবাখালীতে । পরিবার সূত্রে জানা গেছে, সকালে ঐ বৃদ্ধা রাস্তায় বেরিয়েছিল। সেই সময় একটি ষাঁড় ছুটে এসে ওই বৃদ্ধাকে মাটিতে ফেলে সিং ঢুকিয়ে দেয় । স্থানীয় বাসিন্দারা বৃদ্ধার কান্নাকাটিতে ছুটে আসে । তাড়াতাড়ি ওই বৃদ্ধাকে স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা জেলা হাসপাতালে স্থানান্তর করে। হাসপাতাল সূত্রে জানা গেছে ওই বৃদ্ধার নাম আনোয়ার বিবি, তবে ষাঁড়ের গুঁতোই এক বৃদ্ধার আহতর ঘটনায় এলাকায় রীতিমতো ছড়িয়েছে আতঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *