গোপন সূত্রে খবর পেয়ে ভূতনি থানার পুলিশ ভুতনি ব্রিজের কালিতলা মোড়ে হানা দেয় সেখান থেকে সন্দেহভাজন ভাবে কাশিম শেখ ও আকমাল নামে দুই যুবককে আটক করে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- আবারো বড়সড়ো সাফল্য মালদা জেলার ভুতনি থানার। একটি আগ্নেয়াস্ত্র সহ দুই রাউন্ড কার্তুজ সমেত দুই ব্যক্তিকে গ্রেফতার করলো মালদার ভূতনি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ভূতনি থানার পুলিশ ভুতনি ব্রিজের কালিতলা মোড়ে হানা দেয় সেখান থেকে সন্দেহভাজন ভাবে কাশিম শেখ ও আকমাল নামে দুই যুবককে আটক করে। তাদের দুজনেরই বাড়ি মানিকচকের রহিমপুর এলাকায়। তাদেরকে তল্লাশি চালাতে উদ্ধার হয় আগ্নেয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ পুলিশ সূত্রে জানা যায় বিক্রির উদ্দেশ্য তারা দাঁড়িয়েছিল। যদিও পুলিশি হেফাজত চেয়ে আজ ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *