তৃনমূলের উপরে হামলা ও বাড়ি ভাঙচুর মারধরের অভিযোগ,অভিযোগ অস্বিকার BJP র।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনি ব্লকের রঘুনাথপূর এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের দূর্পা গ্রামে তৃনমূল নেতা অমূল্য জানার বাড়ীতে বিজেপির বিজয় মিছিল থেকে হামলা চালানো হয়। বিজয় মিছিল থেকে বাড়ীতে ভাঙচুরের অভিযোগ। অভিযোগ ওই গ্রামে গ্রাম পঞ্চায়েতের তৃনমূল প্রার্থী হয়ে ছিলো অমূল্য জানা তার বিপরীতে প্রার্থী হয়ে ছিলো বিজেপির তাপস ঘোড়ই। জয়ী পার্থী তাপস ঘোড়ই বিজেপির বিজয় মিছিল বের করে ওই গ্রামে সেই বিজয় মিছিল থেকে তৃনমূল নেতা অমূল্য জানার বাড়ীতে বিজেপির বিজয় মিছিল থেকে হামলা চালায় আর তৃনমূল নেতা অমূল্য জানাকে ব্যপক মারধোর করে রক্তাক্ত করে দেয় বলে অভিযোগ। অন্য দিকে বিজেপি নেতা তথা জেলা পরিষদের বিজেপির জয়ী প্রার্থী বামদেব গুচাইট অভিযোগ করেন। ওই দুর্পা গ্রামে ১৬২ নং বিজেপি জয়ী প্রার্থী ভোটে জয়ী হয়ে গ্রামে শীতলা ঠাকুর কে মানত করে ছিলো ভোটে জয়ী হোলে পূজা দেবেন। সেই অর্থে পরিবারের লোকজন ও গ্রামবাসীদের নিয়ে পূজা দিয়ে বাড়ি ফেরার সময় বিজেপি নেতা কর্মী দের উপরে আক্রমণ চালায়। ঘটনা স্থলে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েনের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *