শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে শিব ভক্তরা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– উচ্চস্বরে লাউড স্পীকার বাজিয়ে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে শিব ভক্তরা। পুলিশ বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়ে শিব ভক্তরা। তার পরেই পূর্ব মেদিনীপুর জেলার বালিঘাইতে কাঁথি- বেলদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শিব ভক্তরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার বালিঘাই বিডিও অফিস সংলগ্ন এলাকায়। শ্রাবন মাসে হিন্দুরা শিবের মাথায় জল ঢালতে যায়। সেই রীতি মেনে সোমবার বেলার দিকে পূর্ব মেদিনীপুরের এগরা ২ ব্লকের বেতা-দুবদা গ্রামের ভক্তরা এগরার কুদি থেকে জল নিয়ে যাওয়ার সময় দোঁবাধিতে পুলিশ তাদের পথ আটকায়। লাউড স্পিকার আটক করে এগরা থানার পুলিশ। প্রায় ১ ঘন্টা কাঁথি-বেলদা রাজ্য সড়ক পথ অবরোধ করে রাখে ভক্তরা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ভক্তরা। এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *