নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে জয়ী বিজেপি প্রার্থী বিশ্বনাথ প্রামানিকের। রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার অন্তর্গত নবলা পঞ্চায়েত এর প্রাক্তন সিপিএম এর প্রধান 67 বছরের বিশ্বনাথ প্রামানিক এবছর নবলা গ্রাম পঞ্চায়েতের সবুজ নগর নারকেল বাগান এলাকায় বিজেপির টিকিটে সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে প্রার্থী হন এবং গণনার পর দেখা যায় 38 ভোটে জয়লাভ করেছেন ওই বিজেপি প্রার্থী। পরিবার সূত্রে খবর, সোমবার অন্যান্য দিনের মতনই রাতের খাওয়া শেষে ঘুমাতে গিয়েছিলেন বিশ্বনাথ বাবু। মঙ্গলবার ভোর বেলায় হঠাতই হৃদরোগে আক্রান্ত হন। এর পরই চিকিৎসককে খবর দিলে চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। বিশ্বনাথ বাবুর পরিবার ও স্থানীয় মানুষজনের দাবি হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়











Leave a Reply