দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মণিপুরের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- মণিপুরে দুই মহিলার উপর অত্যাচারের ভিডিয়ো ভাইরাল হতেই দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিজেপি শাসিত রাজ্য গুলিতে মহিলাদের উপর অত্যাচার ও নৃশংসতা এবং মণিপুরে ঘটে যাওয়া পাশবিক নিন্দনীয় পরেও মণিপুর রাজ্যে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা এবং নীরবতার চরম প্রতিবাদ জানিয়ে দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হয়। দুবরাজপুর পৌরসভার চত্বর থেকে শুরু করে হাতে পোস্টার, ব্যানার নিয়ে এই মিছিল দুবরাজপুর শহর পরিক্রমা করে। মিছিল শেষে দুবরাজপুর পৌরসভার সামনে পথসভা হয়। এই মিছিলের নেতৃত্ব দেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা কাউন্সিলর সাগর কুণ্ড, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে সহ অন্যান্য কাউন্সিলার সহ তৃণমূল কংগ্রেসের সদস্যররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *