দুষ্কৃতীর বটির আঘাতে গুরুতর জখম হলেন এক মহিলা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ধারালো বটির আঘাতে গুরুতর জখম হলেন এক মহিলা। চিকিৎসার জন্য তড়িঘড়ি নিয়ে আসা হলো কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে গতকাল আনুমানিক রাত দশটা নাগাদ চাপরার ন মাইল এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় জখম ওই মহিলার নাম হানিফা শেখ, বয়স আনুমানিক ৪৫ বছর। সূত্র জানা যায় গতকাল রাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি গামছা দিয়ে মুখ ঢেকে দই নেওয়ার নাম করে আসেন। এর পরেই দোকান থেকে টাকা ছিনতাই করে পালাতে গেলে ওই গৃহবধূ বাধা দেন, বাধা দেওয়াতে তৎক্ষণাৎ ওই ব্যক্তি ধারালো বটি দিয়ে গৃহবধূর মাথায় সজোরে আঘাত করে। এরপরেই গন্ডগোলের আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে ওই মহিলার বাড়িতে এলে পরে অভিযুক্ত ওই ব্যক্তি পালিয়ে যায়। বটির আঘাতে গুরুতর জখম ওই মহিলাকে তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় নিয়ে যাওয়া হয় চাপড়া হাসপাতালে। স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে কর্তব্যরত চিকিৎসকেরা তড়িঘড়ি ওই মহিলাকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে ওই মহিলা কৃষ্ণনগর জেলা শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় ওই এলাকায়। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *