নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এক বৃদ্ধাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল একই পরিবারের অপর এক মহিলার বিরুদ্ধে। সম্পর্কে দুজন জা হন। পরিবার এক হলেও উভয়ই পাশাপাশি বাড়িতে বসবাস করতেন। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে নদীয়ার হাঁসখালি থানার কুমারী রামনগর এলাকায়। মৃতের নাম সবিতা দাস(৭৬)। অভিযোগ, শুক্রবার সকালে পুজোর ফুল তুলছিলেন সবিতা দাস। সেই সময় তার জা অভিযুক্ত কুসুমবালা দাস সবিতা দাস কে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে একটি বাঁশ দিয়ে সবিতা দাসের উপর চড়াও হন তিনি। এবং বাঁশ দিয়ে সবিতা দাসকে বেধরক মারধর করেন। মাথায় বঁশে বাড়ি লেগে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সবিতা দেবী। পরিস্থিতি বেগুদিক বুঝে কুসুমবালা দাস দৌড়ে নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। এরপর আক্রান্ত সবিতা দাস কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সবিতা দাসকে হত্যা করার অভিযোগে অভিযুক্ত কুসুমবালা দাসকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জমিজমা সংক্রান্ত বিষয়ে ছাড়াও একাধিক বিষয় দীর্ঘদিন ধরেই ওই দুই মহিলার মধ্যে পারিবারিক অশান্তি ছিল বলে জানা গিয়েছে পরিবার সূত্র। ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ।











Leave a Reply