ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হল মমতা চৌধুরী নাম এক মহিলার।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—-ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হল এক মহিলার।মৃত মহিলা শ্রমিকের নাম মমতা চৌধুরী।স্থানীয় সূত্রে জানা গেছে,দুই পয়সা রোজগারের তাগিদে প্রায় দুই মাস আগে গুজরাটে একটি নির্মাণীয়মান সংস্থায় শ্রমিকের কাজে যান মালদার মানিকচকের মথুরাপুরের উৎসবটোলা বাঁধ এলাকার এলাকার বাসিন্দা মমতা।প্রথম একমাস সব কিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি।অসুস্থতার কারণে গুজরাটের কোন একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় মমতাকে।চিকিৎসা চলাকালীন গত মঙ্গলবার মৃত্যু হয় মহিলার।আজ অর্থ শুক্রবার সকাল নাগাদ দেহটি গ্রামে এসে পৌঁছায়।দেহ গ্রামের বাড়ি পৌছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।
আরো জানা গেছে, পরিবারের একমাত্র রোজগারকারী ছিলেন এই মহিলা। মহিলার অকাল মৃত্যুতে অথৈয় জলে গোটা পরিবার।বর্তমানে তাকিয়ে সরকারি এবং কোন বেসরকারি সাহায্যের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *