নিজস্ব সংবাদদাতা, মালদা: এন এফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে শুরু হয়েছে পেনশন অধিকার জাগরন রথ সহ মহা মিছিল। কাটিহার থেকে শুরু করে জাগরন রথ সহ এই মহা মিছিল বৃহস্পতিবার সকালে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছায়। এরপর এই মিছিল রেল কলোনি সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। জানা গেছে নিউ পেনশন সিস্টেম বন্ধ করে পুরাতন পেনশন সিস্টেম চালু করার দাবিতে কাটিহার থেকে শুরু হয়েছে এই মহা মিছিল। আজ এই মহামিছিল এসে পৌঁছায় মালদায়।
শুরু হয়েছে পেনশন অধিকার জাগরন রথ সহ মহা মিছিল।












Leave a Reply