পিঠের টানে গুলি বোমা খেতে হলে খাব দালাল রাজ বন্ধ করব, স্থানীয় বেকার ছেলেদের কে কাজ দিতে হবে সেই দাবি তুলে বিক্ষোভে নামলেন মঙ্গলবার দুপুরে কংগ্রেসের শ্রমিক সংগঠন ।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – পিঠের টানে গুলি বোমা খেতে হলে খাব দালাল রাজ বন্ধ করব, স্থানীয় বেকার ছেলেদের কে কাজ দিতে হবে সেই দাবি তুলে বিক্ষোভে নামলেন মঙ্গলবার দুপুরে কংগ্রেসের শ্রমিক সংগঠন । তারা এদিন টাটা স্টিল মাইনিং লিমিটেডের ফ্যাক্টরির সামনে বিক্ষোভ দেখালেন , দীর্ঘ দিন ধরে দ্ধারিকায় ফ্যাক্টরিগুলি বন্ধ রয়েছে যার ফলে হাজারো হাজারো শ্রমিক কাজ হারিয়েছে , এবং সেই ফ্যাক্টরি গুলি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে টাটার মতো বড় কোম্পানির পক্ষ থেকে, সেখানেও নাকি শাসকদলের পক্ষ থেকে দালাল চক্রের মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে এমনটাই অভিযোগ তুলছেন কংগ্রেসের পক্ষ থেকে , পশ্চিমবঙ্গ প্রদেশের সম্পাদক দেবু চ্যাটার্জী তিনি জানিয়েছেন পেটের টানে গুলি বোমা খেতে হলে খাব কিন্তু দালাল রাজ বন্ধ করব স্থানীয় বেকার ছেলেদেরকে কাজ নিতে হবে। এবং সাথে তিনি ও বলেন আগামী দিনে স্থানীয় বেকার ছেলেরা যদি কাজ না পাই তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন

অপরদিকে তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি সৈয়দ কামারুজ্জামাল তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেরকম ভাবে প্রকল্পগুলি সাধারণ মানুষ সুবিধা পায় ঠিক সেই মতো দল মত নির্বিশেষে সকল মানুষ কাজ পাবে , এবং কংগ্রেসের পক্ষ থেকে যে দাবি করা হয় তা তিনি ভিত্তিহীন বলে দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *