নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সম্পূর্ণ-অগণতান্ত্রিক পদ্ধতিতে শাসকদলের হয়ে জোরপূর্বক বোর্ড গঠন করার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। ভোট দান প্রক্রিয়ায় অংশগ্রহণ না করেই বেরিয়ে এলেন বিজেপির ৮ জয়ী প্রার্থী। প্রশাসনের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তারা। গোটা রাজ্যজুড়েই শুরু হয়েছে পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়া। সেইমতো আজ নদীয়ার রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর গ্রাম পঞ্চায়েতে ছিল বোর্ড গঠন। হবিবপুর পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২২। তার মধ্যে তৃণমূল জয়ী হয়েছিল ১১ টি আসনে এবং আটটি আসনে বিজেপি এবং নির্দলের দখলে ছিল তিনটি আসন। বোর্ড গঠন প্রক্রিয়া চলাকালীন অভিযোগ সম্পূর্ণটাই জোরপূর্বক ভাবে দখলের চেষ্টা করে শাসক দল। আর তাদের সঙ্গে মদৎ দিয়েছে প্রশাসন। এই অভিযোগ তুলে হঠাৎ পঞ্চায়েতের বাইরে বেরিয়ে আসে বিজেপির ৮ জয়ী প্রার্থী। তাদের দাবি কিভাবে ভোট দান প্রক্রিয়া সকলের সামনে করতে পারেন প্রশাসন। মূলত ভোটদান প্রক্রিয়া গোপন রেখেই দেওয়ার নিয়ম, কিন্তু প্রশাসন সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করছিল। যার কারনে আমরা ভোট দান থেকে বিরত থাকলাম। আমরা অবিলম্বে এ বিষয়ে হাইকোর্টের একটি মামলা দায়ের করব।
যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান মমতা বিশ্বাস। তিনি বলেন সম্পূর্ণ গণতন্ত্রের মধ্য দিয়েই প্রশাসন কাজ করেছে। যেহেতু তিনজন নির্দল প্রার্থী আমাদের সমর্থন করেছে সেই কারণে নিশ্চিত হার জেনেই বিজেপি বাইরে বেরিয়ে এসেছে এবং ভিত্তিহীন অভিযোগ তুলছেন। এরপর নিজেদের ১১ এবং নির্দলের তিনটি আসন নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করলেন তৃণমূল।












Leave a Reply