গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দ্বিতীয় বর্ষের এক ছাত্র, ঘটনায় পরিবারের শোকের ছায়া।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  প্রেমে প্রত্যাখ্যান, মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দ্বিতীয় বর্ষের ছাত্র। মৃত ওই ছাত্রর নাম পলাশ শীল বয়স আনুমানিক ১৯, বছর, বাড়ি নদীয়ার শান্তিপুর গলায় দড়ি বটতলায়। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই যুবক খাওয়া-দাওয়া করে নিজের ঘরে শুতে যায়। আজ সকালে ওই যুবককে ঘুম থেকে ডাকতে গিয়ে দেখে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে ওই যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছে। সাথে সাথেই খবর দেওয়া হয় শান্তিপুর থানায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই যুবককে ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে, যদিও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পরিবারের দাবি, ওই যুবক এক যুবতীর সাথে দীর্ঘদিন ধরেই প্রেম করত, কিন্তু বেশ কিছুদিন ধরেই ওই যুবককে মনমরা অবস্থায় থাকতে দেখতো পরিবার, কিন্তু নিজের মুখে কখনো কিছুই স্বীকার করত না ওই যুবক। তবে যুবকের আত্মঘাতীর পেছনে প্রেম সংক্রান্ত বিষয় রয়েছে বলে দাবি করছেন পরিবার। মৃতদেহটি আজ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ পাশাপাশি ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। অন্যদিকে ওই যুবক কি কারণে আত্মহত্যা করল তার তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *