ডেবরা থানাতে অবস্থান বিক্ষোভ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার রাধামোহনপুর ব্লকের নিজপাপন এলাকায় ৬৬ শতাংশ জলা জমির মালিকানাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত,শনিবার দুপুরে ডেবরা থানাতে অবস্থান বিক্ষোভ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।
জানা গেছে, সৈকত ভট্টাচার্য এবং সুব্রত ভট্টাচার্য নামে দুই ভাইয়ের এই জায়গাতে জায়গাতে তারা গত এপ্রিল মাসের আট তারিখে জমির ভিট কাটতে গেলে সেই সময় প্রতিবেশী প্রদীপ চৌধুরী এবং তারক চৌধুরী দুই প্রতিবেশী বাধা দেওয়ায় কাজ আটকে যায়,আজ বিজেপি নেত্রী ভারতী ঘোষের সহায়তায় তারা ওই অস পরিবার ডেবরা থানাতে এসে কথা আধিকারিকের সঙ্গে কথা বলতে আসে তবে থানাতে থানার আধিকারিক না থাকায় দীর্ঘক্ষন অপেক্ষা করার পর ভারতী ঘোষ সহ ওই গ্রামবাসীরা খালি মাটির উপরে বসে বিক্ষোভ দেখাতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *