পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রেমিককে ব্যাপক মারধর করে প্রেমিকাকে নিয়ে পালালো দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহর সংলগ্ন ফুলপাহাড়ি এলাকায়,
শুক্রবার সন্ধ্যায় একটি ড্যামের ধারে ঘুরতে এসেছিল প্রেমিক ও প্রেমিকা জুটি। সেই সময় দুষ্কৃতীরা এসে প্রেমিককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে প্রেমিকাকে নিয়ে পালায়। জানা গিয়েছে মেয়েটি নার্সিংয়ের ছাত্রী ও ছেলেটি মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের হাউস স্টাফ বলে জানা গেছে। ঘটনার পর দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় রাস্তার ধরে পড়ে থাকে ওই ছেলেটি। এরপর নিজেই পাশের একটি বসতিতে গিয়ে এলাকাবাসীদের সাহায্য নেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গুড়গুড়িপাল থানার পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এখনও পর্যন্ত মেয়েটির খোঁজ পাওয়া যায়নি। ঘটনায় জোর কদমে তল্লাশী শুরু করেছে পুলিশের উচ্চপদস্থ কর্তারা।
প্রেমিকাকে নিয়ে পালালো দুষ্কৃতীরা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহর সংলগ্ন ফুলপাহাড়ি এলাকায়।












Leave a Reply