নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় রবিবার রানাঘাট শহরে বের হলো মোমবাতি সহযোগে মৌন মিছিল। রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এই মৌন মিছিল সুভাষ মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে রানাঘাটের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এই মৌন মিছিলের পুরোভাগে ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়,
উপ- পুরপ্রধান আনন্দ দে , রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র ব্রহ্ম সহ রানাঘাট পুরসভার কাউন্সিলরবৃন্দ ও তৃণমূল কংগ্রেসের পদাধিকারীরা।
রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় মৌন মিছিল।












Leave a Reply