এবার নতুন মুখ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে, হলেন প্রতিভা রানী মাইতি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি হলেন প্রতিভা রানী মাইতি। তিনি গড়বেতা ৩ নং ব্লকের জেলা পরিষদ আসনে জয়ী হয়েছিলেন এবং সহ সভাধিপতি থাকলেন গতবারের সহ-সভাধিপতি অজিত মাইতি। সোমবার মেদিনীপুর জেলা পরিষদের পরিকল্পনা ভবনে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ৬০ জন জয়ী সদস্যের উপস্থিতিতে সভাধিপতি ও সহ সভাধিপতি হিসেবে শপথ নেন যথাক্রমে প্রতিভা রানী মাইতি এবং অজিত মাইতি। তাদের সমর্থন জানিয়েছেন বাকি ৫৮ জন জয়ী সদস্য।
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ৬০ টি আসনেই জয়লাভ করেছিল তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *