পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব বর্ধমান জেলা পরিষদের নতুন বোর্ড গঠন হলো সোমবার ১৪ ই আগস্ট। নতুন বোর্ডের সভাধিপতি হলেন শ্যামাপ্রসন্ন লোহার এবং সহ-সভাধীপতি হলেন গার্গী নাহা। বোর্ড গঠনের পরেই জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয় জেলা পরিষদের নব্য সভাধিপতি ও সহ-সভাধিপতির প্রতি। পাশাপাশি দলীয়ভাবে ও শুভেচ্ছা জানানো হয়। সেদিন নব্য নির্বাচিত জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান, রাজ্য সরকারের সমস্ত প্রকল্প যাতে মানুষের কাছে পৌঁছায় সেগুলোর দিকে লক্ষ্য রাখা হবে এবং যে সমস্ত কাজ বাকি আছে সেগুলি যাতে হয়ে যায় সে দিকেও নজর থাকবে।
বোর্ড গঠন শেষে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি গুপ্ত তা, বিদায়ী বোর্ডের সভাধিপতি ও সহ সভাধিপতি, কাউন্সিলারা সহ বিধায়কগণ ও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের ব্লক সভাপতিগনেরা।
সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এবং সহকারি সভাধিপতি গার্গী নাহা পূর্ব বর্ধমান জেলা পরিষদের নতুন মুখ।












Leave a Reply