নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- যাত্রী নিয়ে পারাপার করতে গিয়ে নদীর মাঝখানে কচুরিপানায় আটকে গেল যাত্রীসহ একটি নৌকা। উদ্ধার কার্যে ঘটনাস্থলে এন ডি আর এফ টিম। ঘটনাটি শান্তিপুর বাগআঁচড়া পঞ্চায়েতের বেলেমাঠ এলাকার। জানা যায় নদীর ওপারে তৈরি হওয়া কলডাঙ্গা, পানপাড়া চড়ে বসবাস করে প্রায় ২ হাজার পরিবার।
এপারে রয়েছে বেলেমাঠ গ্রাম যা বাগআঁচড়া তথা শান্তিপুরের সঙ্গে মূল যোগাযোগকারী এই নদী। স্কুল কলেজ থেকে শুরু করে যাবতীয় জরুরী ক্ষেত্র এমন কি চিকিৎসা, সব ক্ষেত্রেই এই নদী পারাপারই একমাত্র যোগাযোগ তাদের। স্থানীয়দের দাবি দীর্ঘ কয়েক বছর ধরেই এই নদী পারাপার করে তারা যাতায়াত করেন, কিন্তু সারা বছর ধরেই নদীটি ভরে থাকে কচুরিপানায়, সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে তারা লিখিত জানিয়েছিলেন, কিন্তু নদীটি সংস্কারের কাজ কোনদিনই করা হয়নি। বিগত দিনেও যাত্রী নিয়ে নদী পারাপার করতে গিয়ে মাঝ নদীতেই কচুরিপানায় আটকে যাই নৌকা, সেখানেও বিপদজনক অবস্থাতেই উদ্ধার কার্য করা হয়, আজ একই ঘটনা ঘটলো। আবারও নদীর মাঝখানে মাঝি সহ মোট ১০ জন যাত্রী নিয়ে একটি নৌকা পারাপার করতে গিয়ে কচুরিপানায় আটকে যায়, বিপদজনক অবস্থা হয়ে যাওয়াতে এলাকাবাসীর পক্ষ থেকে কোন রকম ভাবেই উদ্ধার করা সম্ভব হয়নি তাদের। স্থানীয়রা প্রশাসনিক মহল থেকে শান্তিপুর থানায় জানালে নড়ে চড়ে বসে প্রশাসন, ঘটনাস্থলে পাঠানো হয় এন ডি আর এফের টিমকে, এরপর যাত্রী বোঝাই নৌকাটি উদ্ধার করে দীর্ঘ সময় ধরে। স্থানীয়দের দাবি এইভাবে কত দিন চলতে পারে, যখন তখন আবার ঘটতে পারে বিপদজনক ঘটনা। আমরা চাইছি অবিলম্বে নদীটি সংস্কার করা হোক, কারণ এপার থেকে ওপারে যাওয়ার জন্য এই নদীপথিই একমাত্র ভরসা তাদের।
নদীর মাঝখানে কচুরিপানায় আটকে গেল যাত্রীসহ একটি নৌকা।












Leave a Reply