নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বকটুই কাণ্ডে মিহিলালের বাড়িতে আমি গিয়েছিলাম, মহিলাল বলেছিল দিদি হে তো ইনসাফ মিলেগা! কিন্তু আজ সেই মিহিলাল শেখ বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরছে, রানাঘাটে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে এসে মুখ্যমন্ত্রী দেওয়া তদন্তের আশ্বাস নিয়ে কটাক্ষ করলেন ভাঙ্গরের আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন নদীয়া রানাঘাটে আসেন তিনি। ওই ছাত্র উচ্চশিক্ষিত হওয়ার আশায় যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন। হোস্টেলের ছাদ থেকে তার মৃত্যুর ঘটনায় তোলপাড় উঠেছে গোটা রাজ্যে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেছেন। গতকাল রাজ্যের শিক্ষামন্ত্রীসহ তৃণমূলের পাঁচ প্রতিনিধিদল দেখা করে গেছেন ছাত্রের পরিবারের সঙ্গে। শিক্ষামন্ত্রী বলেছিলেন মুখ্যমন্ত্রী নিজে পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এর আগে অনেক আশ্বাস দিয়েছিলেন কিন্তু তারা আজ বিরোধী দল করছে। পাশাপাশি তিনি বলেন পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। তার মা বারবার বলছিলেন ফিরিয়ে দেওয়ার কথা। কিন্তু আমরা তো তা ফিরিয়ে দিতে পারি না। যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের কঠোরতম শাস্তি হোক সেটাও আমরা চাই।। সেই আশ্বাস পরিবারকে দিয়েছি, আমরাও স্বপ্নদেবের পরিবারের সঙ্গে রয়েছি।
রানাঘাটে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে এসে মুখ্যমন্ত্রী দেওয়া তদন্তের আশ্বাস নিয়ে কটাক্ষ করলেন ভাঙ্গরের আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।












Leave a Reply