নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এনাফ ইজ এনাফ মারাত্মক বড় অপরাধ হয়েছে। মৃত ছাত্রের পরিবারের কাছে মুখ দেখানোর জায়গা নেই। রানাঘাটে এসে বললেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন যাদবপুরের ছাত্রের মৃত্যু নিয়ে যেন রাজনীতি না হয়। পয়েন্ট ধরে ধরে ছাত্র-মৃত্যুর ঘটনার পরবর্তী পর্যায়ে বেশ কয়েকটি দাবী রাখেন সুজন চক্রবর্তী। তার মধ্যে ছিল স্বপ্ন খুনের বিচার চাই। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। রাগিং মুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান চাই। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের দাপট ও আস্ফালন বন্ধ হোক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও গর্ব কোনো ভাবেই যাতে ক্ষুন্ন না হয় সে বিষয়ে চক্রান্ত রুখতে সকলকে দায়িত্ব নিতে হবে। ছাত্র-শিক্ষক সহ সমস্ত মানুষের ঐক্য চাই।
পয়েন্ট ধরে ধরে ছাত্র-মৃত্যুর ঘটনার পরবর্তী পর্যায়ে বেশ কয়েকটি দাবী রাখেন সুজন চক্রবর্তী।












Leave a Reply