রানাঘাটে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে এসে রাজ্যে শাসক দল ও মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- যাদবপুরের ছাত্র মৃত্যু কাণ্ডে অনেক তৃণমূল ঘনিষ্ঠদের আড়াল করার চেষ্টা চালানো হচ্ছে। নদীয়ার রানাঘাটে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে এসে রাজ্যে শাসক দল ও মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে স্থানীয় সাংসদসহ একাধিক বিধায়করা আসেন। প্রায় আধা ঘন্টা ধরে কথা বলেন তিনি। আলাদা করে শুভেন্দু অধিকারী মৃত ছাত্রের ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তার মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। এরপরই বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হোন তিনি। শুভেন্দু অধিকারী বলেন পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই। তার পরিবার আমার প্রতি যথেষ্ট আস্থা রেখেছেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় কে সরাসরি আক্রমণ করেন তিনি। তিনি বলেন এই ঘটনার পিছনে অনেক তৃণমূল ঘনিষ্ঠ ছাত্ররা রয়েছেন। আর তাদের আড়াল করার চেষ্টা করছে রাজ্যের তৃণমূলের এক মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *