পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- রামপুরহাট-চাতরার মধ্যে তৃতীয় লাইনের কাজের জন্য গতকাল থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বেশ কয়েকটি মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল ও ঘুরপথে চালানোর ঘোষণা করে রেলকতৃপক্ষ। রেলের পূর্বের বিবৃতিতে কাজ ৩০ অগস্টের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আরও কয়েকটা দিন বেড়ে যাওয়া দুর্ভোগের আশঙ্কা করছেন যাত্রীরা।
যদিও বিজ্ঞপ্তিতে যাত্রীদের সুবিধার জন্য বেশ কিছু স্পেশাল ট্রেন চালানোর কথা বলেছে রেলকতৃপক্ষ ।
রেল জানিয়েছে, রামপুরহাট, সাদিনপুর, চাতরা স্টেশনে তৃতীয় লাইন বসানোর কাজ শুরু হয়েছে। এর জন্য ১০ জোড়া মেল, এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। ১৮ জোড়া আপ ও ১৪ জোড়া ডাউন মেল, এক্সপ্রেস ট্রেনকে ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ রুটে ঘুরিয়ে দেওয়া হবে। রামপুরহাট থেকে ১৫টি, বর্ধমান থেকে চারটি, আজিমগঞ্জ থেকে পাঁচটি, সাহেবগঞ্জ থেকে দু’টি এবং কাটোয়া, অন্ডাল, হাওড়া এবং বারহারওয়া থেকে একটি করে প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে।
যাত্রীদের আশঙ্কা, টানা ২০ দিন তাঁদের ভোগান্তি পোহাতে হবে। কাজ শেষের পরেও ট্রেন চলাচল স্বাভাবিক ছন্দে ফিরতে সময় লাগবে বলেও আশঙ্কা যাত্রীদের । যেখানে তারাপীঠ ও শান্তিনিকেতনের মতো পর্যটনস্থল রয়েছে। ট্রেন বন্ধ থাকলে পর্যটক কমারও আশঙ্কা রয়েছে।
বিশেষ করে এই সময়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কয়েকটি পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদেরও ভোগান্তি হবে।












Leave a Reply