পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর অঞ্চলের ধলহারা সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো সম্পন্ন হল সোমবার

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর অঞ্চলের ধলহারা সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো সম্পন্ন হল সোমবার, এই দিন বেলা নাগাদ বিভিন্ন রীতিনীতি মেনে পুজো অর্চনার মধ্য দিয়ে সম্পন্ন হল খুঁটিপুজো, জানা গিয়েছে এই বছর ৭৫ তম বর্ষে পদার্পণ করল এই পুজো,তাই প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো কমিটি,জানা গিয়েছে ৮ টি গ্রামের মানুষজনের আর্থিক সহযোগিতায় এবং উপস্থিতিতে এই পূজোর হয়ে আসছে,এই বছরের বাজেট ধরা হয়েছে আনুমানিক ১০ লক্ষ টাকা, পুজোর কটা দিন থাকছে নানান সংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সমাজসেবক মূলক কর্মসূচি, এই দিন এমনটাই জানিয়েছেন পুজো কমিটির সভাপতি যুগলচন্দ্র অধিকারী, এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক তপন কুমার চক্রবর্তী সহ অন্যান্য পুজো কমিটির সদস্যরা,সব মিলিয়ে পূজোর কটা দিন জমজমাট ধলহারা সর্বজনীন দুর্গোৎসবের ময়দান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *