বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবাদী মোমবাতি মিছিলসহ বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করল বগুলাবাসী যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবাদী মোমবাতি মিছিলসহ বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করল বগুলাবাসী।
বগুলার সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে প্রতিবাদী মোমবাতি মিছিলসহ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, অধ্যাপক, চিকিৎসক, আইনজীবীসহ সর্বস্তরের মানুষ যাদবপুরে মৃত ছাত্রের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে মোমবাতি মিছিলে পা মেলান। বগুলা কলেজের সামনে থেকে শুরু হওয়া মোমবাতি মিছিলটি বগুলার গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে বগুলা বাস স্ট্যান্ডের সামনে শেষ করে। এরপর বাস স্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। ছাত্র খুনের সঙ্গে জড়িত অপরাধীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেই দাবিতে অনড় থেকে বিক্ষোভ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *