নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ– বাঁকুড়া: মহকুমা শাসক যখন শিক্ষিকা। শিক্ষক দিবসের দিনে বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার মহকুমা শাসক নেহা ব্যানার্জী এদিন ক্লাস করালেন ইউপিএসসি পরীক্ষায় ইচ্ছুক পরীক্ষার্থীদের। শিক্ষক দিবস বলেই নয়। প্রতি সপ্তাহে রবিবার ২ থেকে ২.৫ ঘন্টা। নিজে গোটা ভারতবর্ষে ২০ তম স্থান অধিকার করেছিলেন। আজ তাঁর হাত ধরেই ইউপিএসসি তে ভালো ফল করার স্বপ্ন দেখছেন বহু ছাত্র ছাত্রী।এই উদ্যোগের নাম, ‘স্বপ্নদিশা’। খাতড়া মহকুমার প্রত্যন্ত উপজাতীয় এলাকার উদীয়মান যুবকদের দিশা দেখানোর জন্য জেলা প্রশাসন, বাঁকুড়া এবং মহকুমা প্রশাসন খাতড়া টাউন লাইব্রেরিতে একটি আধুনিক অধ্যয়ন কক্ষ নির্মাণ করেছে। যেখানে পাওয়া যাবে প্রস্তুতির জন্যে সবরকম বই এবং ইন্টারনেটের সুব্যবস্থা। খাতড়া মহকুমার মহকুমা শাসক নেহা ব্যানার্জী প্রতি সপ্তাহেই প্রশিক্ষণ দিয়ে থাকেন এই লাইব্রেরীতে। শিক্ষক দিবসের দিনে সেই সব ছাত্র ছাত্রীরা সন্মান জানালেন মহকুমা শাসক,’ শিক্ষিকা ‘ নেহা ব্যানার্জীকে।
বাঁকুড়া জেলার সুবিশাল মহকুমা খাতড়া। প্রান্তিক জঙ্গল মহলের মেধাবী উৎসাহী ছাত্র ছাত্রী ছাড়াও কলকাতা থেকে পড়তে আসেন প্রেসিডেন্সি কলেজের এক ছাত্রী। তিনি জানান “মহকুমা শাসক নেহা ব্যানার্জী ২০ রেঙ্ক করেছিলেন এবং সেই থেকেই অনুপ্রাণিত হয়ে বাঁকুড়ায় পড়তে আসেন তিনি।”
এছাড়াও ছাত্র ছাত্রীরা জানান যে মহকুমা শাসক তাদের কাছে একজন শিক্ষিকা। তারা তাঁকে শিক্ষিকা রূপেই দেখেন। গ্রন্থাগারের বিভিন্ন সুযোগ সুবিধা তাদের সাহায্য করছে ইউ পি এস সি এর স্বপ্ন পূরণে তবে মহকুমা শাসকের দিশায় অন্যরকম আত্মবিশ্বাস পেয়েছেন তাঁরা।












Leave a Reply