গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন রাঙ্গামাটি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন রাঙ্গামাটি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়,এইদিন এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা রক্ত দান করবে বলেন জানিয়েছেন ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্লক কমিটির সভাপতি নজরুল পাঠান,এছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,সেরাজুল পাঠান,ক্লাব সভাপতি মেহবুব খান, সম্পাদক বাবর আলী খান,স্থানীয় বিশিষ্ট সমাজসেবী সুশান্ত সিংহ রাজীব ঘোষ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *