বীরভূম জেলার দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে স্টোর রুম থেকে চন্দ্রবোড়া সাপ দেখতে পাওয়ায় চাঞ্চল্য ছড়ায়।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদ:- হাসপাতালের লেবার রুমের কাছে স্টোর রুম থেকে চন্দ্রবোড়া সাপ দেখতে পাওয়ায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। আজ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের লেবার রুমের কাছে স্টোর রুম থেকে বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল সর্পপ্রেমী অমিত শর্মা। তিনি জানান, হাসপাতাল থেকে তাঁকে ফোন করে জানানো হয় যে, হাসপাতালে একটি সাপ রয়েছে। তাই হাসপাতালে রোগীদের কথা ভেবে দেরি না করে খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ তিনি ছুটে আসেন হাসপাতালে। তখন তিনি লেবার রুমের পাশে একটি স্টোর রুম থেকে বিষধর চন্দ্রবোড়া সাপটি উদ্ধার করেন। সাপটি প্রায় চার ফুট লম্বা। সর্পপ্রেমী অমিত শর্মা জানান, বনদপ্তরের সহায়তায় চন্দ্রবোড়া সাপটিকে অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি দুবরাজপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সালমান মণ্ডল জানান, আমরা যখন সাপটিকে দেখতে পায় তখন সর্পপ্রেমী অমিত শর্মাকে জানায়। তিনি এসে সাপটি উদ্ধার করেন। মূলত হাসপাতালের পাশে জংগল এলাকা থাকায় সাপটি চলে এসেছে। আমরা আগামীকাল জঞ্জাল পরিষ্কার পরিচ্ছন্ন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *