আবদুল হাই, বাঁকুড়াঃ রাস্তায় বৈদ্যুতিক খুঁটিতে, ভাঙ্গা ইলেকট্রিক পি পি বক্সের ঢাকনা! যার জেরে আতঙ্কিত এলাকাবাসী। বিষয়টি চোখে পড়ে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর বাজারে এক জনবহুল তেমাথা মোড়ে। নিত্য যাতায়াত বহু ছোট ছোট ছাত্র ছাত্রীদের। রয়েছে নার্সারি স্কুল। এরকম উদাসীন মনোভাব দেখে এক কথায় বাক্য হারা স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ পরিষেবাও কিছুদিন আগে খুবই বাজে ভাবে বিঘ্নিত হয়েছিল রাজ্য জুড়ে। ইন্দাসের এই চিত্র নতুন কিছু নয়। রাজ্যের বিভিন্ন অলিতে গলিতে দেখা যাবে এরকম ছবি। কোথাও তার খুলে ঝুলে রয়েছে বিপদজনক ভাবে আবার কোথাও খোলা পিপি বক্স। যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার যাতে সমাধান হয় সেটাই চাইলেন স্থানীয় বাসিন্দা।
ভাঙ্গা ইলেকট্রিক পি পি বক্সের ঢাকনা! যার জেরে আতঙ্কিত এলাকাবাসী।












Leave a Reply