মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে সামনে রেখে আজ বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজারের পালকি অনুষ্ঠান ভবনে একটি সভার আয়োজন করা হয়।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- তৃণমূল কংগ্রেস সর্বদা সাধারণ মানুষের সাথে থাকে এবং পাশে থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের নির্দেশ দিয়েছেন মানুষের পাশে, মানুষের সাথে থাকার। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে সামনে রেখে আজ বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজারের পালকি অনুষ্ঠান ভবনে একটি সভার আয়োজন করা হয়। এদিন ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে এই সভা করা হয়। দুবরাজপুর পৌর এলাকার ১৬ টি ওয়ার্ডেই এই সভা হবে বলে জানা যায়। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জন্য যে সব কাজ করেছে বা মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের ব্যবস্থা করে দিয়েছে সে বিষয়ে এই সভায় বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ। পাশাপাশি তাঁরা বিজেপিকে তীব্র আক্রমণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। তাঁরা বলেন, বিজেপি দল সাধারণ মানুষের জন্য কিছুই করে না বা দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা কোনো উন্নয়নই করেনি। তাঁদের কোনো সংগঠন নেই, তাঁরা মানুষের সাথে থাকে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় সাধারণ মানুষের সাথে থাকে এবং পাশে থাকে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বনমালী ঘোষ, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাগর কুণ্ডু, প্রাক্তন কাউন্সিলার তামিল মাহাতা, তৃণমূল নেতা দীপক দে, জগন্নাথ দত্ত সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *