সদ্যোজাত এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—সদ্যোজাত এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল মালদহের চাঁচলের এক বেসরকারি নার্সিংহোমে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তুলকালাম কান্ড বাঁধালেন মৃত শিশুর পরিবারের লোকজনেরা। নার্সিংহোমে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল মৃত শিশুর পরিবারের লোকজনেদের বিরুদ্ধে।এবিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের নার্সিংহোমে তেমন কোন পরিকাঠামো নেই। ওই শিশুপরিবারের লোকেরা জানিয়েছেন তাদের বাচ্চার কাছে যেতে দেওয়া হয়নি বাচ্চাকে ছুতে দেওয়া হয়নি।বাচ্চা অসুস্থ থাকলেও তা জানানো হয়নি নার্সিংহোমের তরফ থেকে এমনটাই অভিযোগ পরিবারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *