হবিবপুর থানার উদ্যোগে বুলবুলচন্ডী অর.এন.রায় গার্লস হাইস্কুলের ব্যবস্থাপনায় স্কুলের ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ ও নারী পাচার রোধ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা:–বাল্যবিবাহ ও নারী পাচার রোধে বিশেষ উদ্যোগ নিল মালদার হবিবপুর থানার পুলিশ প্রশাসনের। হবিবপুর থানার উদ্যোগে বুলবুলচন্ডী অর.এন.রায় গার্লস হাইস্কুলের ব্যবস্থাপনায় স্কুলের ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ ও নারী পাচার রোধ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হয় শনিবার দুপুর বেলা, এদিন উপস্থিত বিশিষ্টদের বক্তব্য এবং প্রজেক্টর এর মাধ্যমে ভিডিও ক্লিপ দেখিয়ে সচেতনতা মূলক নারী পাচার রোধ,বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরেন এই শিবিরে,,এই সচেতনতা মূলক শিবিরে উপস্থিত ছিলেন হবিবপুর থানার আই সি (IC) সুবীর কর্মকার, বুলবুলচন্ডী অর.এন.রায় গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদার, বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাসদা, হবিবপুর পঞ্চায়েত সমিতির সদস্য বিরাজ মন্ডল, বিশিষ্ট সাংবাদিক লিপেস লালা,সাংবাদিক টিংকু প্রসাদ সহ অন্যান্য বিশিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *