সাধারণ মানুষের বাড়ির তুলসী মন্দিরের মাটি সংগ্রহ করলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে ১ বিশাল বাগান তৈরি হবে, যার নাম অমৃত কানন। সেখানে সারা ভারতবর্ষের পবিত্র ভূমির যে সমস্ত মাটি রয়েছে সেগুলিকে একত্রিত করে নিয়ে বাগান তৈরি করা হবে। সেরকমই এই উদ্যোগকে পাথেয় করে নদিয়ার শান্তিপুর থেকে বিভিন্ন পবিত্র স্থানের মাটি সংগ্রহ করল বিজেপি নেতৃত্বরা। নদীয়ার শান্তিপুর বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষদের বসবাস রয়েছে সে রকমই রয়েছে বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি, বড় গোস্বামী বাড়ি বাংলার প্রাচীন আগমেশ্বরী কালী মন্দির সহ সাধারণ মানুষের বাড়ির তুলসী মন্দিরের মাটি সংগ্রহ করলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এদিন আমার মাটি আমার দেশ পোস্টার হাতে নিয়ে শান্তিপুরের বিভিন্ন অঞ্চল ঘুরে গৃহস্থ বাড়ির পবিত্র স্থান তুলসী তলা থেকে মাটি নিয়ে এবং শান্তিপুরের বিভিন্ন ঐতিহ্যবাহী মন্দির এবং একাধিক গোস্বামী বাড়ির মাটি নিয়ে অমৃত কাননের জন্য মাটি সংগ্রহ করলেন জগন্নাথ সরকার, এবং বিজেপি নেতৃত্বরা সাধারণ মানুষের অভাব অভিযোগ সমস্তটাই শুনলেন গৃহ সম্পর্ক অভিযানের মাধ্যমে, যাতে মানুষের সুবিধা অসুবিধা এবং পাওনা দ্রুত মিটিয়ে দিতে পারে তার ব্যবস্থা করার আশ্বাস দেয়া হলো সাংসদ জগন্নাথ সরকারের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *