নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:– মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেলেন কলকাতার ৫ যুবক। পুলিশি নিষেধাজ্ঞাকে অস্বীকার করে সমুদ্র স্নানে নেমে তলিয়ে যান ৫ জন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি সমুদ্র সৈকতে। সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকায় শুক্রবার সকাল থেকে প্রশাসনের তরফে সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছিল। কিন্তু দুপুরের দিতে নজরদারি কমতেই ওই যুবকরা স্নান করতে সমুদ্রে নামেন বলে অভিযোগ। তাঁরা প্রত্যেকেই মদ্যপান করে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মদ্যপ অবস্থায় স্নান করতে নেমে উত্তাল সমুদ্রে তলিয়ে যান তাঁরা। স্থানীয় বাসিন্দারা তাঁদের মধ্যে তিন জনকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া তিন জনের মধ্যে ২ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অপর এক জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। মৃত যুবকের নাম নাভেদ আখতার। হাসপাতালে চিকিৎসাধীন দুই যুবক হলেন সিদ্ধার্থ সাহা এবং শেখ আব্দুস। নিখোঁজ দুই যুবক হলেন ওসামা আহেত এবং আতিফ হায়দার। এখনো পর্যন্ত তাদের উদ্ধারকটা সম্ভব হয়নি। এই যুবকদের সকলেরই বাড়ি কলকাতার ধর্মতলার তালতলা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মন্দারমনি সমুদ্র সৈকতে।
সমুদ্রে তলিয়ে গেলেন কলকাতার ৫ যুবক।












Leave a Reply