মালদা, নিজস্ব সংবাদদাতা: বেপরোয়া লরির ধাক্কায় গুরুতর আহত হল এক মোটর বাইক আরোহী। উত্তেজিত জনতা ভাঙচুর চালালো ঘাতক লড়িটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো ইংলিশ বাজার থানার পুলিশ। আজ সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের রবীন্দ্রভবন এলাকায়। জানা যায় আজ সকালে কালিয়াচক থেকে মালদা গামি একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয় ওই বাইক আরোহী যুবক। এরপর উত্তেজিত জনতা ঘাতক লরিটিকে আটক করে ভাঙচুর চালায় বলে অভিযোগ। যদিও পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইংলিশ বাজার থানার পুলিশ।
কালিয়াচক থেকে মালদা গামি একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে ধাক্কা মারে, ঘটনায় গুরুতর আহত হয় ওই বাইক আরোহী যুবক।












Leave a Reply