নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাধাঅষ্টমী উপলক্ষে খড়গপুর থেকে নদীয়ার মায়াপুর ইসকনে ঘুরতে এসে জলে তলিয়ে গেল এক কিশোর। জানা যায় ওই যুবকের নাম রোহিত শর্মা। বয়স আনুমানিক ১৭ বছর। সূত্রের খবর, তিন বন্ধু আজ সকালে মায়াপুর ইসকনে ঘুরতে আসে। আজ সকালে তিন বন্ধু মিলে স্নান করতে নামে নবদ্বীপের ভাগীরথী নদীর মহাতীর্থ শচীমাতা ঘাটে। সাঁতার না জানার কারণে এক বন্ধু সেখানেই তলিয়ে যায়। অন্য বন্ধুরা কোন রকমে উঠে আসে ডাঙ্গায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। খবর পেয়ে ঘটনার স্থলে যায় বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা। জানা যায় এরা প্রত্যেকে মেদিনীপুর সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাগীরথী নদী তীরবর্তী এলাকায়।
নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল মেদিনীপুরের প্রথম বর্ষের এক ছাত্র।












Leave a Reply