পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব,এই সময় প্রত্যেক শহরে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়,সেই সময় ফুটপাতে থাকা অবৈধ দোকানপাট এবং বিভিন্ন দোকানের সামনে যানবাহন দাঁড়িয়ে থাকার জন্য যথেষ্ট যানজটের সৃষ্টি হয় বিভিন্ন শহর জুড়ে, এবার সেই যানজট মুক্ত করার জন্য এবং ফুটপাতে অবৈধ দোকান তুলে দেওয়ার জন্য তৎপর হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ,সোমবার রাত্রি আটটা নাগাদ জেলার খড়গপুর শহরে অবৈধভাবে রাস্তার পাশে বিভিন্ন যানবাহন যারা রাখছেন তাদেরকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি ফুটপাত দখল করে যারা অবৈধভাবে দোকানদারি করছে তাদেরকে তুলে দিচ্ছে পুলিশ প্রশাসন,পাশাপাশি অবৈধভাবে ফুটপাতে যানবাহন রাখার অভিযোগে আইনানুপ ব্যবস্থা নিল পুলিশ প্রশাসন, এই দিন খড়গপুর শহরের ইন্দা থানা থেকে নিউ টাউন পর্যন্ত রাস্তা যানজট এবং অবৈধ দোকান তুলতে ব্যস্ত হয়ে পড়ল পুলিশ প্রশাসন,তবে এই পুজোতে যানজটমুক্তি করতে আগামীদিনেও এই ধরনের অভিযান চলবে বলে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে।
খড়গপুর শহরে অবৈধভাবে রাস্তার পাশে বিভিন্ন যানবাহন যারা রাখছেন তাদেরকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি ফুটপাত দখল করে যারা অবৈধভাবে দোকানদারি করছে তাদেরকে তুলে দিচ্ছে পুলিশ প্রশাসন।












Leave a Reply