শহরে চলল চার রাউন্ড গুলি, আহত ১।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  কৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্রে চকের পড়া এলাকায় চলল চার রাউন্ড গুলি, তার মধ্যে একটি গুলি পা ছুঁয়ে বেরিয়ে যাই বলে দাবি করে আহত বুবাই ঘোষ। অভিযোগ তিনি চকের পাড়ার মামার বাড়ি থেকে বাঘাডাঙ্গার নিজের বাড়িতে ফিরছিলেন, সেই সময় রানা দাস নামে এক যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। অল্পের জন্য এই ব্যক্তি ওই ব্যক্তি বেঁচে যান, তবে এই ঘটনায় রাণা দাস ও বুবাই ঘোষ দুজনেই তৃণমূল কর্মী সমর্থক হলে জানা যায়। আহত ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার চিকিৎসা চলছে। গোটা ঘটনার তদন্ত নেমেছে কৃষ্ণনগর কোতয়ালী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *