অসাবধানতাবশত আগুন পাটকাঠির গাদায়, চাঞ্চল্য।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা :-  পাটকাঠির গাদায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল বাহিনীকে। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়া থানার সোনপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি রাস্তার ধারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি গাছে সুয়ও পোকা পোড়াচ্ছিল অসাবধানতাবশত আগুন পাটকাঠির গাদায় লেগে যায় এরপর তা ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা ভয়াবহ ধারণ করে ।খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে একটি ইঞ্জিন নিয়ে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা এরপর কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *