পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে ভস্মীভূত প্যান্ডেলের গোডাউনে থাকা সমস্ত জিনিসপত্র,ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় দাসপুর দু নম্বর ব্লকের পলাশপাই গ্রামের বাসিন্দা শক্তিপদ মাইতি প্যান্ডেল ব্যবসার সঙ্গে যুক্ত, সোমবার রাতে হঠাৎই তার গোডাউনে আগুন লেগে যায়, নিমিষের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন, এরপর স্থানীয়দের তৎপরতায় ঘাটালের দমকল বাহিনীকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে,তবে তার আগে ভষ্মিভূত হয়ে যায় সমস্ত জিনিসপত্র, তবে কি কারণে এই আগুন গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে দমকলের আধিকারিকেরা।
আগুনে ভস্মীভূত প্যান্ডেলের গোডাউনে থাকা সমস্ত জিনিসপত্র,ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়।












Leave a Reply