নগদ টাকা ও সোনার গহনা সহ কয়েক বেশ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দিলো চোরেরা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বাড়ী ফাঁকা থাকার সুযোগ কে কাজে লাগিয়ে নগদ টাকা ও সোনার গহনা সহ কয়েক বেশ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দিলো চোরেরা। সূত্রের খবর, ফুলিয়া বাসস্ট্যান্ড পাড়া এলাকার বাসিন্দা অনিমেশ ভৌমিক ও তার ছেলে এবং স্ত্রী কাজে যাওয়ায় মঙ্গলবার বেলা এগারোটা থেকে বাড়ী ফাঁকা ছিল। অভিযোগ, বাড়ী ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা বাড়ীর দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লকার ভেঙে নগদ প্রায় ৪৫ হাজার টাকা ও প্রায় চার ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয়। দুপুরে আনুমানিক দুটো নাগাদ অনিমেষ ভৌমিকের ছেলে বাড়ী ফিরলে বিষয়টি সামনে আসে। খবর পেয়ে ফুলিয়া ফাঁড়ির ইনচার্জ কৌশিক কর ঘটনাস্থলে এসে পৌঁছায় । আর দিনে দুপুরে ঘটা এহেনো ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *