ফালাকাট ব্লকের জটেশ্বরে অজগর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- অজগর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফালাকাট ব্লকের জটেশ্বরে। সোমবার সন্ধ্যায় ব্লকের জটেশ্বর পার্ক সংলগ্ন এলাকায় একটি অজগর দেখতে পান পথচারীরা। হটাৎই ওই বিশাল অজগর নজরে আসতেই সাপটিকে দেখতে কৌতুহলী জনতার ভিড় জমে যায়। খবর পেয়ে দ্রুত ছুটে আসেন জটেশ্বর পুলিশ ফাঁড়ির কর্মীরা পাশাপাশি খবর দেয়া হয় দলগাঁও রেঞ্জে। তবে দলগাঁও রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে না আসায় পুলিশ কর্মীরা অজগরটিকে উদ্ধার করে নিজেরাই অজগরটিকে জলপাইগুড়ি বন বিভাগের দলগাঁও রেঞ্জে গিয়ে বন কর্মীদের হাতে তুলে দিয়ে আসেন। এদিকে জটেশ্বর ফাঁড়ির পুলিশের এহেন ভূমিকায় খুশি এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *