ঝোপঝাড় থেকে মানব দেহের মাথার খুলি সহ হাড়গোড় উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার তনুয়া এলাকায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – রাজ্য সড়কের পাশে থাকা ঝোপঝাড় থেকে মানব দেহের মাথার খুলি সহ হাড়গোড় উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার তনুয়া এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় গত কয়েকদিন ধরে তনুয়া বাঁধ সংলগ্ন একটি ঝোপঝাড় থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে, তবে মানবদেহের মাথার খুলি সহ হাড়গোড় উদ্ধার হবে এটা ভাবতে পারিনি এলাকার সাধারণ মানুষ,শনিবার বিকেলে মানবদেহের মাথার খুলি হাড়গোড় এবং মানী পার্টস এবং জুতো পরে থাকতে দেখে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়, খবর দেওয়া হয় মোহনপুর থানার পুলিশকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিশ এসে ওই যোগ যার পরিষ্কার করে মানবদেহের মাথার খুলি সহ হাড়গোড় এবং বিভিন্ন সামগ্রী উদ্ধার করে, স্থানীয় সূত্রে আরও জানা যায় পার্শ্ববর্তী অরুয়া গ্রামের লক্ষীকান্ত কর নামে এক যুবক গত ২২শে সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছেন,পরিবারের দাবি ওই উদ্ধার হওয়া মানবদেহের কঙ্কাল ওই যুবকের, যদিও গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে মোহনপুর থানার পুলিশ, অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *